রাজধানীতে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

২ এপ্রিল, ২০২৩ ২০:৩৬  

গাড়িপ্রেমীদের জন্য ফেয়ার টেকনোলজি এবার উদ্বোধন করল হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার । রবিবার বিকেলে (২ এপ্রিল ,২০২৩) রাজধানীর তেজগাঁও-এর ব্যাবিলোনিয়ায় এই হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৷ এক্সপেরিয়েন্স সেন্টারটি নিকট ভবিষ্যতে দর্শকদের কাছে হুন্দাইয়ের সর্বশেষ মডেল, আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিবে ৷

ফেয়ার টেকনোলজি বাংলাদেশে এরই মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে দেশেই হুন্দাই গাড়ি উৎপাদন শুরু করেছে যা গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

শুভেচ্ছা বক্তব্যে ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান বলেন, "আজ আমরা আপনাদের জন্য  এই হুন্দাই  এক্সপেরিয়েন্স সেন্টার চালু করতে পেরে সত্যি খুব আনন্দিত। এখানে আপনাদের জন্য থাকবে বেশ কিছু এক্সাইটিং অফার । গাড়ি ক্রয়ের আগে আপনি এসে ঘুরে দেখে নিতে পারবেন আপনার পছন্দের গাড়িটি। আমাদের রয়েছে অভিজ্ঞ টিম যারা আপনাদের যে কোন তথ্য ও সহায়ত আপ্রদানের মাধ্যেম আপনার হাতে পৌছে দিবে আপনার গাড়ি।”
এবার দেশেই হুন্দাই ক্রেটা গ্র্যান্ড ২০২৩ উৎপাদন শুরু
এ সময় সকলের উপস্থিতিতে HYUNDAI CRETA GRAD 2023  এর নতুন মূল্য ঘোষণা দেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান। নতুন দাম নির্ধারন করা হয় ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা।  একই সাথে ৫ বছরের ওয়ারেন্টি এবং ৬০% পর্যন্ত বাই ব্যাক সুবিধাও জুড়ে দেয়া হয় নতুন অফারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা  তারেক আনাম খান এবং মিসেস নিমা রহমান, গ্লোবাল টেলিভিশনের সি ই ও  সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ।

এ সময় ফেয়ার গ্রুপের ফেয়ার গ্রুপের কমিউনিকেশন হেড হাসনাইন খুরশিদ , হেড অফ মার্কেটিং জে এম তাসলিম কবীর, ফেয়ার টেকনোলজির হেড অফ সেলস  আবু নাসের মাহমুদ ফেয়ার টেকনোলজির এবং ফেয়ার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।